ঢাকাWednesday , 15 April 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সুমন হত্যাকাণ্ডের রহস্য জানালেন, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।

দেশ চ্যানেল
April 15, 2026 10:39 am
Link Copied!

রাজু আহমাদ, জেলা প্রতিনিধি , মাগুরা।

মাগুরায় এক রহস্যজনক হত্যাকাণ্ডের  রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৬) মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম মাগুরা সদর সার্কেল পুলিশ সুপার দীপঙ্কর রায়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল রাতে মাগুরা সদর থানাধীন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শ্রীপুর (মৌপাড়া) এলাকায় একটি কলাবাগান থেকে সুমন মোল্লা (১৬) নামের এক ইজিবাইক চালক এর মরদেহ উদ্ধার করা হয়। সে ওই এলাকার বাসিন্দা ছিল।

এ ঘটনায় নিহতের পরিবার থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো মো. ফেরদৌস হোসেন (২৪),মো. তাজুল ইসলাম (২৩),মো. শাকিব শেখ (১৯),মো. তারিকুল ইসলাম (২৬) প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানায়।

পুলিশ জানায়, মোবাইল ফোন সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে সুমনকে ডেকে নিয়ে তাকে মারধর করা হয়। একপর্যায়ে গুরুতর আহত হয়ে তার মৃত্যু হলে লাশ গোপন করতে কলাবাগানে ফেলে রাখা হয়।

পুলিশ সুপার জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST