ঢাকাTuesday , 31 March 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁয়ে অভিযান: দুই মাদক কারবারি গ্রেপ্তার।

দেশ চ্যানেল
March 31, 2026 5:08 pm
Link Copied!

মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।এ সময় তাদের কাছ থেকে মরন নেশা ৭০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার পৌরসভা দত্তপাড়া এলাকা হতে তাদের গ্রেপ্তার করেছে থানা পুলিশ।গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলোঃ১)মিজানুর রহমান ওরফে লুঙ্গি মিজান(৩৮),সে কৃষ্ণপুরা এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।২)মোঃ সেলিম মিয়া(৩৩),সে কুমিল্লা জেলার হোমনা থানার তালতলী এলাকার মোঃ আবুল হোসেনের ছেলে,সে বর্তমানে সোনারগাঁও উপজেলার পৌরসভা কৃষ্ণপুরা এলাকায় বসবাস করছে।

স্থানীয় সূত্রে জানা যায়-মিজানুর রহমান ওরফে লুঙ্গি মিজান উপজেলার পৌরসভা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী।৫ ই আগস্ট এর পর বিএনপির রাজনৈতিক পরিচয়ে মাদক ব্যবসায় আরো বেপরোয়া হয়ে ওঠে।তবে রাজনৈতিক পরিচয়ে মাদক ব্যবসা পরিচালনার ব্যাপারে পুলিশ কিছু বলেনি।

স্থানীয় এলাকাবাসী আরো জানায়-লুঙ্গি মিজান একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিলো।লুঙ্গি মিজানের সহযোগী সেলিম এলাকার না হয়েও লুঙ্গি মিজানের ছত্র ছায়ায় থেকে কুমিল্লা হতে মরণ নেশা ইয়াবা ট্যাবলেট পৌঁছে দিতো লুঙ্গি মিজানের কাছে।আর সেই ইয়াবা ট্যাবলেট লুঙ্গি মিজান স্থানীয় এলাকার যুবকদের কাছে বিক্রি করতো।এই ইয়াবা ট্যাবলেট সেবন করে স্থানীয় তরুণ যুবকেরা মৃত্যুর দিকে ঝুঁকছে এবং নষ্ট হচ্ছে সুন্দর সমাজ।

এলাকাবাসী পুলিশের এই কার্যক্রমের জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং আশ্বাস দিয়েছেন,তারা মাদকমুক্ত সমাজ গঠনে সহযোগিতা করবেন।পুলিশের এএসআই কামরুজ্জামান জানান-গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৌরসভা দত্তপাড়া এলাকার মতিনের বাগানবাড়ির ভিতর হতে তাদেরকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

ঘটনার বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মহিবুল্লাহ বলেন-উপজেলার পৌরসভা এলাকা হতে দুজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।গ্রেপ্তারকৃতদের বর্তমানে থানায় রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।তিনি আরো বলেন-আমি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি।সোনারগাঁও থেকে মাদক নির্মূল করতে যা যা প্রয়োজন তা করা হবে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরো জানান-৭ ডিসেম্বর ২০২৫ তারিখে সোনারগাঁও থানায় যোগদানের পর থেকে এ পর্যন্ত ৫৬টি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং ৯৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST