ঢাকাMonday , 6 April 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁয়ে এক যুবককে নির্মমভাবে কুপিয়ে হত্যা-এলাকায় আতঙ্ক।

দেশ চ্যানেল
April 6, 2026 12:49 pm
Link Copied!

মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক যুবককে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।নিহত যুবকের নাম লিটন(২৬),সে রংপুর জেলার মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি উপজেলার পৌরসভার হামছাদী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।রোববার আনুমানিক রাত ৯টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানাযায়-নিহত যুবক লিটন সাইনবোর্ডস্থ একটি গাড়ির শোরুমের কর্মচারী ছিলেন।লিটনের সাথে স্থানীয় সাকিব গ্রুপের সঙ্গে পূর্বের দ্বন্দ্ব ছিল।গত শনিবার নিহতের সঙ্গে ঐ গ্রুপের ঝগড়াও সৃষ্টি হয়েছে।এরপর রবিবার রাতে লিটন রতনপুর এলাকায় গেলে দুর্বৃত্তরা তার উপর সুযোগ বুঝে হামলা চালায়।এতে গুরুতর রক্তাক্ত আহত অবস্থায় লিটনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক সোনারগাঁ থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঘটনার তদন্ত শুরু করেনিহতের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।নিহতের শ্বশুর আব্দুর রউফ জানায়-আমার মেয়ের জামাইয়ের সাথে তার কয়েকজন বন্ধুর সাথে দ্বন্দ্ব ছিলো,তারাই এ ঘটনা করতে পারে বলে ধারনা করা হচ্ছে।ঘটনার বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহিবুল্লাহ বলেন-ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।কে বা কারা এ ঘটনায় জড়িত তা তদন্ত শেষে বলা যাবে।নিহতের ঘটনায় যারা জড়িত তাদেরকে সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST