মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ-এ অবস্থিত আধুনিক শপিং কমপ্লেক্স 100 প্লাজা-র শুভ উদ্বোধনকে সামনে রেখে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা থানা রোড এলাকায় অবস্থিত 100 প্লাজার অস্থায়ী কার্যালয় আয়োজিত এ সভায় প্লাজার উদ্যোক্তা,স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।সভায় ১৬ই ফেব্রুয়ারি সোমবার ৩ ঘটিকায় উদ্বোধনী অনুষ্ঠান সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।সভায় বক্তারা বলেন,100 প্লাজা চালু হলে সোনারগাঁয়ে বাণিজ্যিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্থানীয়দের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। উদ্বোধনী দিনে বর্ণাঢ্য আয়োজন, দোয়া মাহফিল,ফিতা কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনার কথাও জানানো হয়।আয়োজকরা জানান,উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি,বিশিষ্ট ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত থাকবেন।তারা সকলের সহযোগিতা কামনা করেন এবং অনুষ্ঠানটি সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে জোরদার করা হয়েছে।উল্লেখ্য, আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত 100 প্লাজায় বিভিন্ন ব্র্যান্ডের শোরুম,রেস্টুরেন্ট ও সার্ভিস সেন্টার থাকবে,যা সোনারগাঁয়ের বাণিজ্যিক অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

