ঢাকাThursday , 26 February 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁ পৌরসভায় যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতার উপর হামলার অভিযোগ।

দেশ চ্যানেল
February 26, 2026 4:41 pm
Link Copied!

মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পৌরসভা এলাকায় পৌর বিএনপি নেতা আব্দুল রাহিমের নেতৃত্বেবিএনপির পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ ও স্বেচ্ছাসেবক দলের মোঃ আবুল হোসেন এর উপর হামলার অভিযোগ উঠেছে।

বুধবার দুপুরে উপজেলার পৌর এলাকার ষোলপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।আহত আবু সাঈদ জানান-বেশ কিছুদিন যাবত ধরে ৫ লক্ষ টাকা চাঁদাদাবি করে আসছে রাহিম।বৃহস্পতিবার দুপুরে রাহিম এর নেতৃত্বে হঠাৎ করে একদল লোক এসে আবু সাঈদ ও তার সঙ্গে থাকা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃআবুল হোসেনের উপর হামলা চালায়।

এলোপাতাড়ি কুপিয়ে মাথায় মারাত্মক জখম করে এতে তারা মারাত্মক আহত হন।ভুক্তভোগী আবু সাঈদ অভিযোগ করে আরো বলেন-পূর্ব পরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালানো হয়েছে। ঘটনার পর তিনি বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।এ বিষয়ে থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানান-অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।এর আগে উপজেলা চত্বরে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হুমায়ন কবির রফিকের উপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসী বাহিনীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST