ঢাকাThursday , 14 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সৌজন্য সাক্ষাৎ করলেন-দীপন দেবনাথ

দেশ চ্যানেল
December 14, 2023 3:45 pm
Link Copied!

মোঃরইস উদ্দীন রিপন স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন দেশের প্রতিটি উপজেলা হতে নির্বাহী কর্মকর্তাদের বদলির আদেশ দেন যাদের চাকুরির মেয়াদ ১ বছর বা বেশি সময়।এরই পরিপ্রেক্ষিতে সোনারগাঁও উপজেলায় নব নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন দীপন দেবনাথ।নির্বাহী কর্মকর্তা দীপন দেবনাথকে উপজেলার নিজ কার্যালয়ে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন।বৃহস্পতিবার(১৪-ডিসেম্বর)বিকেল-৩ঃ৩০ মিনিটের দিকে উপজেলা কার্যালয়ে সকল চেয়ারম্যানগণ উপস্থিত হয়ে নব নির্বাহী কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।সৌজন্য সাক্ষাৎ শেষে নব নির্বাহী কর্মকর্তা উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন।সৌজন্য সাক্ষাতের সময় আরো উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মামুদা মালা ফেন্সি,বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-আল আমিন সরকার,নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-শামসুল ইসলাম সামছু,সনমানদি ইউনিয়নের চেয়ারম্যান-জাহিদ হাসান জিন্নাহ,জামপুর ইউনিয়নের চেয়ারম্যান- হুমায়ুন কবির ভূইয়া,সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান-আব্দুর রশিদ মোল্লা,বারদী ইউনিয়নের চেয়ারম্যান-লায়ন বাবুল,শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-আব্দুর রউফ।সৌজন্য সাক্ষাৎকালে নব উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপন দেবনাথ উপজেলা পরিষদ চেয়ারম্যান এড শামসুল ইসলাম ভূঁইয়া সহ সকল জনপ্রতিনিধিদের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন এবং উপজেলার সকল মানুষের পাশে থেকে সঠিক সেবা টুকু দিয়ে যেতে চান।এ সময় তারা মহান বিজয় দিবস(১৬ ইডিসেম্বর) ২০২৩ উৎযাপন উপলক্ষে গুরুত্বপূর্ণ আলাপ- আলোচনা করেন।উল্লেখ্যঃগত ৩রা ডিসেম্বর ঢাকা বিভাগীয় কমিশনারের স্বাক্ষরীত বদলীর আদেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল ইসলাম পরিবর্তে নব নির্বাহী কর্মকর্তা দীপন দেবনাথ যোগদান করেন। গত মঙ্গলবার ১ম কর্মদিবসে দীপন দেবনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে আসলে উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ তাকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST