ঢাকাMonday , 18 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীর সাথে অভিমান করে গলায় ফাঁস

দেশ চ্যানেল
December 18, 2023 9:12 am
Link Copied!

মোঃরইস উদ্দীন রিপন স্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জ ফতুল্লায় আবুল হোসেন (৫০)নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।রোববার(১৭ ডিসেম্বর)রাতে ফতুল্লার উত্তর নরসিংপুর কাওয়া পাড়া এলাকা থেকে আবুল হোসেনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।নিহত ব্যক্তি মোহাম্মদ আলীর বাসায় ভাড়াটিয়া ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।এ ঘটনায় রাতেই ফতুল্লা মডেল থানায় আত্মহত্যার অভিযোগ এনে আবুল হোসেনের স্ত্রী লিপি খাতুন আবেদন করেন।লিপি খাতুন (৪২)সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার গাড়দহ গ্রামের জালাল মিয়ার মেয়ে।লিপি খাতুন জানান-ফতুল্লার উত্তর নরসিংপুর কাওয়া পাড়া এলাকার মোহাম্মদ আলীর ভাড়াটিয়া বাসায় স্বামী আবুল হোসেনসহ সন্তানদের নিয়ে ভাড়া থাকেন তিনি।স্বামী ও স্ত্রী ২ জনই গার্মেন্টস কর্মী।বর্তমানে তার স্বামী কাজকর্ম না করে বাসায় থাকেন।এ নিয়ে বিভিন্ন সময় আবুল হোসেনের সঙ্গে লিপির নানা বিষয়ে মান অভিমান হয়।এতে অভিমান করে আবুল হোসেন নিজ ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।ফতুল্লা মডেল থানার ওসি নূরে আযম বলেন-লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST