ঢাকাSunday , 8 February 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ মাধবপুরে বিএনপির মনোনিত প্রার্থী এস. এম. ফয়সলের পক্ষে নারীদের বিশাল গণমিছিল অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
February 8, 2026 4:03 pm
Link Copied!

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি ,,ইমদাদুল ইসলাম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সলের ধানের শীষ প্রতীকের সমর্থনে মাধবপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে নারীদের এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গণমিছিলটি ঢাকা–সিলেট মহাসড়কসহ পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিয়া বাড়িতে গিয়ে শেষ হয়। এ সময় পুরো এলাকা ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

মিছিলকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

গণমিছিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের শতাধিক নারী নেত্রী ও কর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। নারীদের সক্রিয় উপস্থিতিতে মিছিলটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।

গণমিছিলে নেতৃত্ব দেন মাধবপুর পৌর বিএনপির সদস্য হাজী সুলেমানের সহধর্মিণী রুনা আক্তার। এ সময় নারী নেত্রীরা বলেন, মা-বোনদের ঐক্যবদ্ধ শক্তিই ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করবে, ইনশাআল্লাহ।

সংক্ষিপ্ত বক্তব্যে রুনা আক্তার বলেন, আমি ঘরে ঘরে গিয়ে মা-বোনদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চাইছি। সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন আমাদের অনুপ্রাণিত করছে।

জনগণের ভোটেই ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত হবে। তিনি আরও বলেন,নারীরা জেগে উঠলে কোনো শক্তিই বিজয় ঠেকাতে পারে না। ধানের শীষই জনগণের আশা-ভরসার প্রতীক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST