মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
পানছড়ি হেডম্যান টিলা দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার ক্রীড়া ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে প্রধান শিক্ষক হাফেজ নুরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি প্রেসক্লাবের সভাপতি মো: মনিরুল ইসলাম মাহিম।
মো:রবিউল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদ্রাসার সহকারী শিক্ষক আলমগীর হোসেন, মাহবুব আলম, শিক্ষিকা তানিয়া আক্তার।
এসময় প্রধান অতিথি বলেন, ইসলাম আমাদেরকে শুধু ইবাদতে নয়, শারীরিকভাবে সবল ও মানসিকভাবে দৃঢ় হতে শিক্ষা দেয়। মহানবী হযরত মুহাম্মদ (সা:) নিজেও শারীরিক সক্ষমতা অর্জনের প্রতি গুরুত্ব দিয়েছেন।সেই শিক্ষার আলোকে আজকের এই ক্রীড়া ও পুরস্কার বিতরন আয়োজন আমাদের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত তাৎপর্যপুর্ন। এই প্রতিযোগীতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে হার-জিত, শৃংখলা, আত্বনিয়ন্ত্রন গ্রহন করার মানসিকতা গড়ে উঠবে।

