ঢাকাTuesday , 11 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

১৬নং খাউলিয়া ইউপি চেয়ারম্যানকে চাল চোর ও দুর্নীতিবাজ আখ্যা দিয়ে পদত্যাগ দাবী।

দেশ চ্যানেল
June 11, 2024 3:21 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।।

বাগেরহাটের মোরেলগঞ্জে খাউলিয়া ইউনিয়নের চেয়ারম্যানকে চাল চোর ও দুর্নীতিবাজ আখ্যা দিয়ে পদত্যাগ দাবী করেছে এলাকাবাসি। মঙ্গলবার (১১জুন) বিকেলে ১৬নং খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী বাজারে চেয়ারম্যান মাষ্টার সাইদুর রহমানের বিরুদ্ধে মহিলা পুরুষের অংশ গ্রহনে ঝাড়ু নিয়ে একটি বিক্ষোভ মিছিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এ সময় বিক্ষোভ কারীরা চেয়ারম্যানকে চাল চোর, দালালের মাধ্যমে পানির ট্যাঙ্কি বিক্রেতা ও দুর্নীতিবাজ আখ্যা দিয়ে পদত্যাগ দাবী করে।

খাউলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ফকিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ ও এলাকাবাসি অংশ নেয়। বিক্ষোভ মিছিলটি মুক্তিযোদ্ধা সংসদের সামনে থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিন শেষে আব্দুল হাকিম কল্যান ট্রাষ্টের সামনে পথ সভায় মিলিত হয়।

এতে বক্তব্য রাখেন, খাউলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ফকির, ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সামছুল হক, যুবলীগনেতা ওয়াদুত হাওলাদার, মোঃ মাসুম বিল্লাহ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST