ঢাকাMonday , 25 March 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

২৫ মার্চের কালো রাত্রি স্মরণে শিয়ালকোল গণহত্যা অনুসন্ধান কমিটির মোমবাতি প্রজ্বলন

দেশ চ্যানেল
March 25, 2024 2:03 pm
Link Copied!

নজরুল ইসলাম:

একাত্তরের ২৫ মার্চের ভয়াল কালো রাত্রিতে বাংলাদেশের জনসাধারণের ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলায় নিহতদের স্মরণে ও শহীদদের আত্মার শান্তি কামনায় মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে শিয়ালকোল গণহত্যা অনুসন্ধান কমিটি।

 

আজ সোমবার (২৫মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়া- নলকা আঞ্চলিক সড়কের শিয়ালকোল বাজার এলাকার সড়ক দ্বীপে দাড়িয়ে শতাধিক বিভিন্ন শ্রেণির মানুষ মোমবাতি জ্বালিয়ে ২৫ মার্চের ভয়াবহতা স্মরণ করেন।

 

কর্মসূচী প্রসঙ্গে শিয়ালকোল গণহত্যা অনুসন্ধান কমিটির আহ্বায়ক সাবেক ইউপি সদস্য শহিদুল আলম বলেন, ১৯৭১ সালের এই রাতে নিরীহ বাঙালির ওপর হায়েনার মতো হামলে পড়েছিল পাকহানাদার বাহিনী।

 

ঢাকাসহ সিরাজগঞ্জেও রাস্তা আর অলি-গলিতে বাঙালির রক্তের হলি খেলায় মেতে ওঠে তারা। দেশের অন্যান্য স্থানে হত্যা করা হয় হাজার হাজার মানুষকে। প্রতিবারের মতো এবারও শিয়ালকোল বাজার এলাকায় মোমবাতি জ্বালিয়ে ২৫ মার্চের ভয়াবহতাকে স্মরণ করেছে দলমত নির্বিশেষে বিভিন্ন পেশা শেণির জনসাধারণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST