ঢাকাSaturday , 27 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

৩০০ বোতল ফেন্সিডিলসহ আটক দুই মাদক ব্যবসায়ী।

দেশ চ্যানেল
April 27, 2024 5:01 am
Link Copied!

মুহাম্মাদ আনিসুর রহমান- স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

জেলার সদর থানা এলাকায় মাদক দ্রব্য আটক অভিযানের অংশ হিসেবে শহর ও শহরের বাইরে বিভিন্ন পয়েণ্টে চেকপোস্ট বসিয়ে দায়ীত্ব পালনের সময় গতকাল (২৬ এপ্রিল) শুক্রবার বিকেল ০৫:১০ মিনিটের সময় থানার ১০নং সয়দাবাদ ইউনিয়ন এলাকাধীন সদানন্দপুর গ্রামের মিয়াবাড়ি মার্কেটের সামনে কড্ডার মোড় হতে সিরাজগঞ্জ শহরমুখী পাকা সড়কের উপর বিভিন্ন গাড়ি তল্লাশিকালে একটি পিকাপ ভ্যান থেকে আটক করা হয় মাদক ব্যবসায়ী ১) মো. জাহাদ আলী(২৫), পিতা- মো. তমিজ উদ্দিন, মাতা- মোছা. আসেদা বেগম ও ২) মো. শফিকুল ইসলাম(২১), পিতা- মো. আহাদ আলী, মাতা- মোছা. ছবিরন বেগম, উভয় সাং- ভেণ্ডাবাড়ি,, ইউনিয়ন- চাপানীর হাট, থানা- ডিমলা, জেলা- নীলফামারী। উক্ত পিকাপ ভ্যান তল্লাশি করে সর্বমোট ৩০০ (তিন শত) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ অভিযানটি পরিচালিত হয় জেলা পুলিশের গোয়েন্দ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব জুলহাজ উদ্দিন বিপিএম (বার), পিপিএম এর দক্ষ নেতৃত্বে । এক দল প্রশিক্ষীত জোয়ান এই অভিযানে অংশ নেন। উক্ত সফল অভিযানের পরিকল্পনা, তথ্য ও সার্বিক দিক নির্দেশনায় ছিলেন সিরাজগঞ্জের এ যাবৎকালে আগত অন্যতম সেরা ও যোগ্য সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এস পি) জনাব আরিফুর রহমান মণ্ডল । গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদারতে প্রেরণ করা হবে বলে জানা গেছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST