ঢাকাTuesday , 30 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

৩ নং পানানগর ইউনিয়নে উপজেলা নির্বাচনে কমিটি গঠন ।

দেশ চ্যানেল
April 30, 2024 5:41 pm
Link Copied!

মুন্না ইসলাম আগুন উপজেলা প্রতিনিধি রাজশাহী:

আগামী ২১শে মে ২০২৪ অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন । নির্বাচনকে সামনে রেখে চলছে প্রার্থীদের মধ্যে চরম প্রচারণা । এদিকে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও ভাইস চেয়ারম্যান প্রার্থী । আজ ৩০ শে এপ্রিল দুর্গাপুর উপজেলার ৩ নং পানানগর ইউনিয়নে উপজেলার নির্বাচন সামনে রেখে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মান্নান ফিরোজ ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক দুর্গাপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক শরিফুজ্জামান শরীফ ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভার মেয়র সাবেক ছাত্রলীগ সভাপতি সাজেদুর রহমান মিঠু , ৩ নং পানাগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তিন নং পানানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহার আলী খাঁন , সাধারণ সম্পাদক এসএম কহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আদম আলী , ৬ নং মারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সম্রাট , ৬ নং মারিয়া আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ মৃধা , ছাত্রলীগ নেতা শাহানুর রহমান সোহান , পানাগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জোহা , যুবলীগ নেতা হাবিবুর রহমান হাবিব ,

দূর্গাপুর পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আজাহার আলী প্রমুখ।

এ সময় পানা নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার আলী কে আহ্বায়ক ও এস‌এম কহিদুল ইসলাম যুগ্ন আহব্বায়ক আদম আলী যুগ্ন আহব্বায়ক ইস্তাজুল ইসলাম বাপ্পী কে যুগ্ন আহব্বায়ক করে ৪ সদস্যের কমিটি গঠন করা হয় ।

২১ শে মে নির্বাচনে শরিফকে বিজয় করার জন্য নেতারা বক্তব্য রাখেন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST