ঢাকাMonday , 1 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

৪৩ ব্যাটালিয়ন বিজিবি,র অভিযানে ভারতীয় মদ ও বিয়ার জব্দ

দেশ চ্যানেল
January 1, 2024 7:56 am
Link Copied!

যোগেশ ত্রিপুরা( রামগড় প্রতিনিধি) :-

রহমতপুর এলাকা থেকে ভারতীয় মদ ও বিয়ার জব্দ করেছে রামগড় ৪৩ ব্যাটালিয়ন বিজিবি।
০১ জানুয়ারি সোমবার রাত ০১টা দিকে চট্রগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অর্ন্তগত রহমতপুর এলাকায় রামগড় সদর দপ্তরের ৪৩ ব্যাটালিয়ন বিজিবি,র আওতায় কয়লারমুখ বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ মোবারক হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের একটি টহল দল কর্তৃক অভিযান পরিচালনা করে ভারতীয় মদ ও বিয়ার জব্দ করা হয়।
জানা যায় যে – গোপন তথ্যের ভিত্তিতে রহমতপুর এলাকায় অভিযান চালায় বাংলাদেশ ৪৩ ব্যাটালিয়ন বিজিবি। এসময় বিজিবি,র উপস্থিতি বিষয়ে বুঝতে পেয়ে মদ ও বিয়ার মালামাল রেখে পালিয়ে যায়চোরাকারবারীরা। এরপর ও-ই স্থানে তল্লাশি করে মালিকবিহীন ভারতীয় ১৮ বোতল মদ ও ২ বোতল বিয়ার জব্দ করা হয়। যার বাজার মুল্য ৩৭,২০০/-(সাইত্রিশ হাজার দুইশতটাকা) প্রায়।জব্দকৃত মালামাল ধ্বংস করার জন্য রামগড় ৪৩ ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে।
রামগড় ৪৩ ব্যাটালিয়ন বিজিবি জোন সদর দপ্তরের লেঃ কর্নেল মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক সাইমুম জানা -সীমান্তে কোন অবৈধ জিনিস প্রবেশ করার সুযোগ নেই। অবৈধ্য মালামাল পারাপারের জন্য কাউকে সুযোগ দেয়া হবে না বলে জানান ৪৩ ব্যাটালিয়ন বিজিবি সদর দপ্তরে লে:কর্ণেল।তাই সীমান্ত রক্ষার্থে যে কোন ধরনের কার্যক্রম মোকাবেলা করতে প্রস্তুত আছে বাংলাদেশ ৪৩ ব্যাটালিয়ন বিজিবি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST