ঢাকাSunday , 24 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনের সুন্দর পরিবেশটাকে বানচাল করতে দিবো না-এমপি খোকা

দেশ চ্যানেল
December 24, 2023 5:06 pm
Link Copied!

মোঃরইস উদ্দীন রিপন স্টাফ রিপোর্টারঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-(৩)সোনারগাঁ আসনে জাতীয় পার্টির মনোনীত লাঙলের প্রার্থী লিয়াকত হোসেন খোকা বলেন-আমার এবং কায়সার মধ্যে ৩য় কোন পক্ষ এসে নির্বাচনের সুন্দর পরিবেশটাকে অসুন্দর করার চেষ্টা চালাচ্ছে।আমি ও কায়সার মিলে নির্বাচনের এই সুন্দর পরিবেশটাকে বানচাল করতে দিবো না।রবিবার(২৪ ডিসেম্বর)দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন-আমরা সবাই রাজনীতি করি। কায়সার আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বি।তার সাথে আমার ব্যক্তিগত কোন শত্রুতা বা আক্রোশ নেই।আমাদের মধ্যে সবসময় সুসম্পর্ক ছিলো,আছে এবং থাকবে।আমরা যারা প্রার্থী তারা অনেক কিছুই জানি না। অতি উৎসাহী কিছু মানুষ যারা নিজের স্বার্থে, কখনো এক প্রার্থীর সাথে থাকে।আবার স্বার্থ ফুরালে অন্য আরেকপ্রার্থীদের সাথে সঙ্গ দেয়।সুবিধাবাদীদের কোন দল ও স্থান নেই। আমি এবং কায়সার প্রায়ই ফোনে কথা বলি। আমরা প্রতি রাতে সোনারগাঁয়ের নির্বাচন নিয়ে আলোচনা করি।আমরা আশাবাদী সুন্দর ও মনোরম পরিবেশে নির্বাচন হবে।এর আগে-আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন- জেলা প্রশাসক মাহমুদুল হক।এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি একেএম শামীম ওসমান,নারায়ণগঞ্জ-২(আড়াইহাজার)আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এমপি নজরুল ইসলাম বাবু,নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ)আসনে আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল কায়সার হাসনাত,জাতীয় পার্টির মনোনীত লাঙ্গলের প্রার্থী এমপি একেএম সেলিম ওসমান,তৃনমূল বিএনপির মহাসচিব ও নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) প্রার্থী এডভোকেট তৈমূর আলম খন্দকার,সতন্ত্র প্রার্থী শাহজাহান ভূইয়া সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST