সাব্বির আকাশঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুলতানপুর মৌজায় ঢাকা সিলেট মহাসড়কের পাশে কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসানের নির্দেশে সহকারী কমিশনার ভুমি রাহাত বিন কুতুব সরকারি ৯৮ শতক জমি উদ্ধার করে শনিবার দুপুরে সাইনবোর্ড টাঙ্গিয়েছে। মাধবপুর সহকারী কমিশনার রাহাত বীন কুতুব জানান, শাহজাহানপুর ইউনিয়নের সুলতানপুর মৌজায় ঢাকা সিলেট মহাসড়কের পাশে ৯৮ শতক জায়গা দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালীরা জবরদখল করে রেখেছিল। অবৈধ দখল উচ্ছেদ করে সরকারি জায়গায় বৃক্ষরোপন করা হয়েছে।
সাব্বির আকাশঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুলতানপুর মৌজায় ঢাকা সিলেট মহাসড়কের পাশে কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসানের নির্দেশে সহকারী কমিশনার ভুমি রাহাত বিন কুতুব সরকারি ৯৮ শতক জমি উদ্ধার করে শনিবার দুপুরে সাইনবোর্ড টাঙ্গিয়েছে। মাধবপুর সহকারী কমিশনার রাহাত বীন কুতুব জানান, শাহজাহানপুর ইউনিয়নের সুলতানপুর মৌজায় ঢাকা সিলেট মহাসড়কের পাশে ৯৮ শতক জায়গা দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালীরা জবরদখল করে রেখেছিল। অবৈধ দখল উচ্ছেদ করে সরকারি জায়গায় বৃক্ষরোপন করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।