রফিকুল ইসলাম দুর্গাপুর উপজেলা প্রতিনিধি বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ প্রতিহত করতে নেত্রকোনার দুর্গাপুরে সাবেক এমপি ও বর্তমান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোশতাক আহমেদ রুহীর নির্দেশে অবরোধ বিরোধী মিছিল হয়েছে। রোববার সকালে পৌর শহরে এ মিছিল হয়। এসময় মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, বিএনপি-জামায়াত গাড়ি পুড়িয়ে, ভাঙচুর করে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে চায়। এদের প্রতিহত করতে আমরা মাঠে আছি। বিএনপি-জামায়াতের যেকোনো ধরনের নাশকতামূলক অপতৎপরতা প্রতিহত করতে গত ২৯ অক্টোবর থেকে আমাদের নেতা রুহীর নির্দেশে রাজপথে অবস্থান করছি । আন্দোলনের নামে কোনো নৈরাজ্য করলে দাতভাঙা জবাব দেওয়া হবে।
রফিকুল ইসলাম দুর্গাপুর উপজেলা প্রতিনিধি
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ প্রতিহত করতে নেত্রকোনার দুর্গাপুরে সাবেক এমপি ও বর্তমান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোশতাক আহমেদ রুহীর নির্দেশে অবরোধ বিরোধী মিছিল হয়েছে। রোববার সকালে পৌর শহরে এ মিছিল হয়।
এসময় মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, বিএনপি-জামায়াত গাড়ি পুড়িয়ে, ভাঙচুর করে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে চায়। এদের প্রতিহত করতে আমরা মাঠে আছি। বিএনপি-জামায়াতের যেকোনো ধরনের নাশকতামূলক অপতৎপরতা প্রতিহত করতে গত ২৯ অক্টোবর থেকে আমাদের নেতা রুহীর নির্দেশে রাজপথে অবস্থান করছি । আন্দোলনের নামে কোনো নৈরাজ্য করলে দাতভাঙা জবাব দেওয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।