ঢাকাWednesday , 22 November 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার!

দেশ চ্যানেল
November 22, 2023 1:07 pm
Link Copied!

মোঃ তুষার আহমেদ:

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা থেকে মানিক হোসেন (২৪) নামের একজন ব্যাটারিচালিত অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ নভেম্বর) সকালে উপজেলার ঝাঐল বাজারের পাশের একটি বেতের ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মানিক হোসেন সিরাজগঞ্জের সদর উপজেলার কালিয়াকান্দা পাড়ার আশরাফ আলীর ছেলে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ঝাঐল বাজারের পাশে একটি বেতের খেতের মধ্যে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরও বলেন, পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা ধারাল অস্ত্র দিয়ে গলাকেটে খুন করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খুনের রহস্য উন্মোচনে অনুসন্ধান চলছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সিরাজগঞ্জ পিবিআই পুলিশের এসপি রেজাউল ইসলাম জানান, ছায়া তদন্তের জন্য ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST