ঢাকাFriday , 24 November 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক দরিদ্র নারী-পুরুষ

দেশ চ্যানেল
November 24, 2023 12:22 pm
Link Copied!

আব্দুল গাফ্ফার
শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে তিনটি বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (২৪নভেম্বর) দিনব্যাপি বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। শহরের শান্তিনগরস্থ স্বপ্ন বাস্তবায়ন সংস্থার কার্যালয়ে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই সেবা দেওয়া হয়। পৌরসভাসহ উপজেলার দশটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা পাঁচ শতাধিক দরিদ্র নারী-পুরুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। সকালে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা।
স্বপ্ন বাস্তবায়ন সংস্থার প্রধান উপদেষ্টা শাহনাজ পারভীনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বগুড়া জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ সামির হোসেন মিশু, বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ এন্ড রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের প্রফেসর ডা. নরেশ কুমার রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা, উপজেলা সমাজসেবা অফিসার ওবায়দুর রহমান, স্বপ্ন ইয়ুথ ডেভলপমেন্ট অরগানাইজেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মাসুমা মরিয়ম, উইমেন হেভেন ফর হিউম্যানিটির সভাপতি তাহমিনা নাছরীন, স্বপ্ন বাস্তবায়ন সংস্থার সভাপতি রোকেয়া খাতুন প্রমূখ বক্তব্য রাখেন।
বগুড়া ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো. মজনু মিয়া, বগুড়া বক্ষব্যাধি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. এসএম তারেক-উর রহমান, গাইনী চিকিৎসক ডা. রাফসানা জাহান রিম্মি ওই চিকিৎসাসেবা প্রদান করেন। বাত-ব্যাথা, হাড়-জোড়া, বক্ষব্যাধি, ডায়াবেটিস, মেডিসিন ও গাইনি বিষয়ে দরিদ্র-নারী-পুরুষ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।
স্বপ্ন ইয়ুথ ডেভলপমেন্ট অরগানাইজেশান, উইমেন হেভেন ফর হিউম্যানিটি ও স্বপ্ন বাস্তবায়ন সংস্থার যৌথ উদ্যোগে ওই চিকিৎসাসেবা কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন শেরপুর শহীদিয়া আলীয়া কামিল মদ্রাসার ১৯৯০ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST