মোঃ তুষার আহমেদ :
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের বলতৈল গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আবু সাইদ চাঁদ (৫৪) নামের এক দুধ ব্যবসায়ী মৃত্যু হয়েছেন। তিনি ওই গ্রামের মৃত ইমান আলীর ছেলে। স্থানীয়রা জানান ঐ গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে হাকিমের সাথে বিরোধ চলে আসছিল। তার জেরে (২৪ নভেম্বর) শুক্রবার রাত পৌনে ৯টায় চিলাবিল নদীর ধারে আবু ছাইদকে একা পেয়ে হাকিমের নেতৃত্বে ৭ থেকে ৮ জন দেশী অস্ত্র নিয়ে হামলা চালায়। তার চিৎকারে স্বজনেরা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, পুলিশ এরই মধ্যে আবু সাইদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আবু সাইদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিবার থেকে মামলা দেওয়ার প্রস্তুতি চলছে।

