ঢাকাSaturday , 25 November 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে মাছ ধরতে গিয়ে নিখোঁজ’ ব্যক্তির দুইদিন পর ভেসে উঠলো মরদেহ

দেশ চ্যানেল
November 25, 2023 5:06 pm
Link Copied!

মোঃকামাল উদ্দিন
মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে যমুনার শাখা নদীতে ভেসে উঠেছে দুই দিন আগে নিখোঁজ হওয়া জলিল শেখ (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ। শনিবার ভোরে উপজেলার ৪ নং বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী গ্রামে জহির মন্ডলের বাড়ির পাশে যমুনার শাখা নদীতে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। সংবাদ পেয়ে জামালপুরের ডুবরিদল ও মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের সহযোগিতায় খোঁজখুজি করেও পাওয়া যায়নি। এ ব্যাপারে নিহত জলিল এর মামা ইউপি সদস্য সরদার আব্দুল হাই জানান বৃহস্পতিবারে কারেন্ট জাল নিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় এবং নিখোঁজের ২ দিন পর যমুনার শাখা নদী সুখনগরী জহির মন্ডলের বাড়ীর পাশে (কোলা) নামকস্থানে শনিবার সকালে জলিলের মরদেহ ভেসে ওঠে । জলিল প্যারালাইজড এর রোগী ছিল এছাড়া কোন সমস্যা ছিল না। মডেল থানার অনুমতি নিয়ে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ ব্যাপারে মাদারগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা মোঃ আব্দুল কদ্দুছ জানান বৃহস্পতিবার বিকালে ও শুক্রবার সকালে সহ ডুবুরীদল ৪/৫ ঘন্টা নদীতে খোঁজাখুজি করেও লাশ পায়নি।

মাদারগঞ্জ মডেল থানার এস আই আব্দুল খালেক জানান
বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী এলাকার জলিল শেখ (৫৫) এর লাশ ফায়ার সার্ভিসের টিম নদীতে অনেক খোঁজাখুজির করেও পায়নি। দুইদিন পর শনিবার ভোরে পানিতে ভেসে উঠে। এ ঘটনায় নিহতের ছেলে লাঞ্জু শেখ বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে।

মাদারগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ মাহবুবুল হক জানান নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার ছেলে বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST