ঢাকাSunday , 26 November 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ১২ পদে আওয়ামী সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

দেশ চ্যানেল
November 26, 2023 5:14 am
Link Copied!

চিত্তরঞ্জন সাহা চিতু,চুয়াডাঙ্গা সংবাদদাতা

উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ১৫ টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২ টি পদে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল নিরংকুশ বিজয় লাভ করেছে। একটি সহ-সম্পাদক পদসহ ৩টি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ জয়লাভ করেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৭টায় জেলা আইনজীবী সমিতি ভবনে ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা উপ-পরিষদের আহ্বায়ক অ্যাড. মো. শাহ আলম ফলাফল ঘোষনা করেন। এসময় নির্বাচন পরিচালনা কমিটির দু’সদস্য অ্যাড. তসলিম উদ্দিন ফিরোজ ও অ্যাড. মাসুদ পারভেজ রাসেল উপস্থিত ছিলেন।
নির্বাচনে সভাপতি পদে মহ: শামসুজ্জোহা ৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল খালেক ৭১ ভোট ও সৈয়দ হেদায়েত হোসেন আসলাম ৩৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে তালিম হোসেন ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফজলে রাব্বী সাগর ৬৩ ভোট ও আহসান আলী ৬০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত সভাপতি প্রার্থী মহ: শামসুজ্জোহা, সহ-সভাপতি পদে আকসিজুল ইসলাম রতন ও কাইজার হোসেন জোয়ার্দ্দার শিল্পী, সাধারণ সম্পাদক পদে তালিম হোসেন, যুগ্ম-সম্পাদক পদে নাসির উদ্দিন-২ ও ছরোয়ার হোসেন, কোষাধ্যক্ষ পদে রবিউল হক রবি, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পদে মাসুদুর রহমান রানা, কার্যনির্বাহী সদস্য পদে নজরুল ইসলাম বকুল, মফিজুর রহমান মফিজ, আব্দুল জব্বার ও শরিফুল ইসলাম-১ নির্বাচিত হয়েছেন। অপরদিকে, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের মনোনীত প্রার্থী গ্রন্থাগার সম্পাদক পদে মশিউর রহমান পারভেজ, কার্যনির্বাহী সদস্য পদে মাসুদুর রহমান ও সৈয়দ ফারুক উদ্দিন আহম্মেদ নির্বাচিত হয়েছেন।
গতকাল শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ভোটগ্রহন শেষে ভোট গণনা শুরু হয়। নির্বাচনে ২০৭ জন ভোটারের মধ্যে ১৯৬ জন ভোটার ভোট প্রদান করেন। নবনির্বাচিত কমিটি ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে দায়িত্ব পালন করবেন।
নবনির্বাচিত কমিটির সভাপতি মহ: শামসুজ্জোহা ও সাধারণ সম্পাদক তালিম হোসেন নির্বাচিত হওয়ায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানিয়েছেন। তারা বলেন, বারের সদস্যদের কল্যাণে কাজ করবে এবং সমাধানের চেষ্টা করবেন। বারের উন্নয়নে ও বার-বেঞ্চের সমস্যা সমাধানে কাজ করবো।
এদিকে, নির্বাচনে আওয়ামী সমর্থিত প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন, সরকারি কৌশুলী অ্যাড. আশরাফুল ইসলাম খোকন ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহবায়ক অ্যাড. নুরুল ইসলাম বিজয়ীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST