ঢাকাMonday , 27 November 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে নিখোঁজের ১২ ঘণ্টা পর ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার

দেশ চ্যানেল
November 27, 2023 7:47 am
Link Copied!

উজ্জ্বল রায়, নড়াইল থেকে:

নড়াইলে নিখোঁজের ১২ ঘণ্টা পর ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার নড়াইল সদর উপজেলায় নিখোঁজের ১২ ঘণ্টা পর আরাফ নামে দুই মাসের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার লস্করপুর গ্রামে ওই শিশুর বাড়ির পাশের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নড়াইল সদর থানা পুলিশের পুলিশ পরিদর্শক (অপারেশন) জামিল বিষয়টি নিশ্চিত করেছেন। শিশু আরাফ সদর উপজেলার লস্কারপুর গ্রামের মিলনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সন্ধ্যায় সদর উপজেলার লস্কারপুর গ্রামের মিলনের ছেলে দুই মাসের শিশু আরাফ নিখোঁজ হয়। পরে ৯৯৯-এ ফোন পেয়ে সদর থানা পুলিশ ও স্থানীয়রা গভীর রাত পর্যন্ত খোঁজাখুজি করলেও তার সন্ধান মেলেনি। পরে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির সামনে একটি ডোবায় ওই শিশুটিকে ভাসতে দেখে স্থানীয়রা। পরে শিশুটির মা সুমি বেগম এসে তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ পরিদর্শক (অপারেশন) জামিল কবীর দেশ চ্যানেলকে  বলেন, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে রয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে বিস্তারিত জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST