সাব্বির আকাশ হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জের মাধবপুর উপজেলার হারিয়া গ্রাম থেকে মাটি চাপা অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে এ নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। এর সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান জানান, ৪/৫ মাস বয়সের এক নবজাতকের মরদেহ হারিয়া গ্রামে একটি ডোবায় পড়ে থাকতে দেখে কতিপয় লোক পুলিশকে না জানিয়ে ডোবা পাড়ে মাটি চাপা দিয়ে রাখে। পরে শনিবার বিকেলে পুলিশ খবর পেয়ে মাটি খুরে লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে পাঠিয়েছে।
সাব্বির আকাশ হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার হারিয়া গ্রাম থেকে মাটি চাপা অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে এ নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। এর সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান জানান, ৪/৫ মাস বয়সের এক নবজাতকের মরদেহ হারিয়া গ্রামে একটি ডোবায় পড়ে থাকতে দেখে কতিপয় লোক পুলিশকে না জানিয়ে ডোবা পাড়ে মাটি চাপা দিয়ে রাখে। পরে শনিবার বিকেলে পুলিশ খবর পেয়ে মাটি খুরে লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে পাঠিয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।