ঢাকাWednesday , 6 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কোটচাঁদপুরে পাখি শিকারীদের বিরুদ্ধে ঝটিকা অভিযান

দেশ চ্যানেল
December 6, 2023 2:13 pm
Link Copied!

জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর, ঝিনাইদহঃ

ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার বকশীপুর গ্রামের জোড়া ব্রীজ সংলগ্ন মাঠে ফাঁদ পেতে বিভিন্ন প্রজাতির পাখি শিকার করা হচ্ছে এমনই গোপন সাংবাদের ভিত্তিতে ঝটিকা অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেম মে ও কোটচাঁদপুর বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম। এ বিষয়ে কথা বলা হয় ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের সাথে। তিনি জানান গত ৫ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ঘটনা স্থলে হাজির হয়ে তারা ঘটনার সত্যতা পান এবং বেশ কিছু দেশিয় প্রজাতির পাখিসহ পাখি শিকারের সরঞ্জাম ও ৬০০ ফিট অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেন। অভিযানের খবর পেয়ে দ্রুত পালিয়ে যান পাখি শিকারি বকশিপুর গ্রামের মোঃ আতিয়ার রহমানসহ অন্যান্য পাখি শিকারিরা । উদ্ধারকৃত শালিক পাখি, ঘুঘসহ মোট ০৭ টি পাখি স্থানীয়দের সামনে অবমুক্ত করা হয় এবং জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়। খোজ নিয়ে জানা যায় বকশিপুর গ্রামের আতিয়ার, টিক্কা, গুড়পাড়া গ্রামের রফিকুল ও মিন্টু নিয়মিতভাবে দেশি ও বিদেশি প্রজাতির পাখি শিকার করে। উপজেলা নির্বাহী অফিসার উছেম মে বলেন পাখি হলো আমাদের পরিবেশ ও প্রকৃতি গঠনে কাজ করে থাকে। পরিবেশের ভারসাম্য রক্ষাকারী পাখি রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। সরকারী আইন ও বিধি মোতাবেক অবৈধ সকল পাখি শিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি এলাকার সকল সচেতন মানুষদেরকে পাখি রক্ষায় এগিয়ে আসতে এবং তথ্য দিয়ে সহায়তা করার আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST