ঢাকাThursday , 7 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুর মুক্ত দিবসে পথ পাঠাগারের চিত্রাংকন প্রতিযোগিতা

দেশ চ্যানেল
December 7, 2023 9:55 am
Link Copied!

রফিকুল ইসলাম দুর্গাপুর উপজেলা প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর মুক্ত দিবস উপলক্ষে পথ পাঠাগারের আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পৌর শহরের কুমার দ্বিজেন্দ্র পাবলিক লাইব্রেরী হলরুমে এ আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা হয়। চিত্রাংকন প্রতিযোগিতায় তিনটি গ্রুপে শিশুরা অংশগ্রহন করে অংকন করে বিজয় উল্লাসের ছবি।

 

আলোচনা সভায় পথ পাঠাগারে সভাপতি নাজমুল হুদা সারোয়ারের সভাপতিত্বে ও সহ সভাপতি জিয়াউল হক শুভ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুসং আদর্শ বিদ্যানিকতনের সাবেক প্রধান শিক্ষক একে এম ইয়াহিয়া, কবি আবুল বাশার, কবি লোকান্ত শাওন প্রমুখ।

বক্তারা বলেন,দুর্গাপুর মুক্ত দিবসে শিশু কিশোরদের নিয়ে পথ পাঠাগারের চিত্রাংকন প্রতিযোগিতা প্রংশসনীয় উদ্যেগ। আলোচনার মাধ্যমে শিশুরাও জানতে পারলো দুর্গাপুর মুক্ত দিবসের তাৎপর্য। বক্তারা পথ পাঠাগারকে এগিয়ে নিতে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

আলোচনা শেষে সন্ধ্যায় চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST