ঢাকাSaturday , 9 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

দেশ চ্যানেল
December 9, 2023 11:35 am
Link Copied!

মাসুদ মীর। বাগেরহাট প্রতিনিধিঃ

মোল্লাহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে । উপজেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন, বাগেরহাট জেলা কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায়, শনিবার (৯ ডিসেম্বর) সকাল দশটায় জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, এরপর উপজেলা পরিষদ এর সামনের সড়কে মানববন্ধন করা হয় মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সকল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার, মোল্লাহাট প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহমেদ পিকিং, মাসুদ মীর প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোহন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST