ঢাকাSaturday , 9 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বেগম রোকেয়া দিবসে ডুমুরিয়ায় শ্রেষ্ট জয়িতা সম্মাননা প্রদান।

দেশ চ্যানেল
December 9, 2023 2:19 pm
Link Copied!

তুষার কবিরাজ ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধি:

খুলনার ডুমুরিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে ‘জয়িতা অন্বেষণ বাংলাদেশ’ এর আওতায় উপজেলায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত ৫ জন জয়িতাকে ক্রেস্ট, চাঁদর ও ফুলের তোড়া দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
এ লক্ষে উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্যদেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি)এস,এম আশিষ মোমতাজ,মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক, কলেজ অধ্যক্ষ শেখ সহিদুল ইসলাম ও অধ্যক্ষ সৌমেন মন্ডল,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার প্রমূখ।
অনুষ্ঠানে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরীতে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা,অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী শাহাপুর গ্রামের শাপলা ইয়াসমিন, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে খর্ণিয়া গ্রামের রাখী অধিকারী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছে যে নারী শাহাপুর গ্রামের আছমা আক্তার,সফল জননী নারী কুলটি গ্রামের কল্পনা তরফদারকে সম্মাননা প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST