ঢাকাSunday , 10 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বাউফলে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা।

দেশ চ্যানেল
December 10, 2023 11:48 am
Link Copied!

মোঃ আল আমিন
বাউফল উপজেলা প্রতিনিধি ঃ

পটুয়াখালীর বাউফলে নবাগত ওসি শোনিত কুমার গাইনের সঙ্গে প্রেসক্লাব বাউফলের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় থানা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি শোনিত কুমার গাইন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে।

মতবিনিময় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব বাউফলের সভাপতি আরিফুজ্জামান খান রিয়াদ , সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রুবেল প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন- প্রেসক্লাব বাউফলের সহ সভাপতি এম জাফরান হারুন, ফিরোজ আলম, সাইদুর রহমান ও ইঞ্জিনিয়ার সোহেল, সাংগঠনিক সম্পাদক মীর মশিউর ও লিংকন মাহমুদ, দপ্তর সম্পাদক সঞ্জয় দেবনাথ, সমাজ সেবা সম্পাদক মোহাম্মদ আলামিন, আইন বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম সাহিন সহ প্রেসক্লাব বাউফলের সর্বস্তরের সাংবাদিকবৃন্দ ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST