রামপালে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ২১৬০ জন শিক্ষার্থী
হারুন শেখ রামপাল (বাগেরহাট) সংবাদদাতা | রামপালে এবছর মোট ৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার ১৬০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করছে। এর মধ্যে ৩৩ টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৭ টি মাদরাসার শিক্ষার্থী রয়েছে। রামপাল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারুল কুদ্দুস জানান, এ বছর ৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যথাযথ রামপাল সরকারি কলেজ, গিলাতলা সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও গিলাতলা হাজি আরিফ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অংশ গ্রহণ করবে। হাজি এনায়েতুল্লাহ দাখিল মাদ্রাসা অংশ নিচ্ছে দাখিল পরীক্ষার্থীরা এবং শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে অংশ নিচ্ছে ভোকেশনাল শাখার শিক্ষার্থীরা। এবার ২ হাজার ১৬০ জন...
হারুন শেখ
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা |
রামপালে এবছর মোট ৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার ১৬০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করছে। এর মধ্যে ৩৩ টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৭ টি মাদরাসার শিক্ষার্থী রয়েছে।
রামপাল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারুল কুদ্দুস জানান, এ বছর ৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যথাযথ রামপাল সরকারি কলেজ, গিলাতলা সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও গিলাতলা হাজি আরিফ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অংশ গ্রহণ করবে। হাজি এনায়েতুল্লাহ দাখিল মাদ্রাসা অংশ নিচ্ছে দাখিল পরীক্ষার্থীরা এবং শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে অংশ নিচ্ছে ভোকেশনাল শাখার শিক্ষার্থীরা। এবার ২ হাজার ১৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ১৩০ জন বালক ও ১ হাজার ৩০ জন বালিকা অংশ নিচ্ছে। পরীক্ষা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে নেওয়ার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।