রাষ্ট্র মেরামত চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত !
নিজস্ব প্রতিবেদক. ‘রাষ্ট্র মেরামত চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত’-এমন নোটিশ টাঙিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। সোমবার (৮ই জুলাই) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের চর পাথালিয়া এলাকায় সড়কে বেঞ্চ ও গাছের ডালপালা ফেলে অবস্থান নেয় শিক্ষার্থীরা।এসময় রাস্তায় বসে কোটা সংস্কারের নানা ধরণের স্লোগান দিতে থাকেন তারা। অবরোধের কারনে এ সময় সড়কে চলাচলরত অভ্যন্তরীণ ও দূরপাল্লার সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়;সৃষ্টি হয় চরম ভোগান্তির। তবে অবরোধের বাইরে ছিলো অ্যাম্বুলেন্সসহ সকল জরুরি সেবা সমূহের গাড়ি। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
নিজস্ব প্রতিবেদক.
‘রাষ্ট্র মেরামত চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত’-এমন নোটিশ টাঙিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।
সোমবার (৮ই জুলাই) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের চর পাথালিয়া এলাকায় সড়কে বেঞ্চ ও গাছের ডালপালা ফেলে অবস্থান নেয় শিক্ষার্থীরা।এসময় রাস্তায় বসে কোটা সংস্কারের নানা ধরণের স্লোগান দিতে থাকেন তারা।
অবরোধের কারনে এ সময় সড়কে চলাচলরত অভ্যন্তরীণ ও দূরপাল্লার সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়;সৃষ্টি হয় চরম ভোগান্তির।
তবে অবরোধের বাইরে ছিলো অ্যাম্বুলেন্সসহ সকল জরুরি সেবা সমূহের গাড়ি। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।