মোঃ জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে আওমীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আলী হোসেন অপুকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার দুলালমুন্দিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার ৭ নম্বর রায়গ্রাম ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও দুই বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম দুলালমুন্দিয়া এলাকায় একটি অভিযান চালায়। এ সময় চেয়ারম্যান আলী হোসেন অপুকে তার বাসার সামনে থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিএনপির অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ অভিযোগে কালীগঞ্জ থানায় দু’টি মামলা রয়েছে। শনিবার...
মোঃ জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জে আওমীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আলী হোসেন অপুকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার দুলালমুন্দিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার ৭ নম্বর রায়গ্রাম ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও দুই বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম দুলালমুন্দিয়া এলাকায় একটি অভিযান চালায়। এ সময় চেয়ারম্যান আলী হোসেন অপুকে তার বাসার সামনে থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিএনপির অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ অভিযোগে কালীগঞ্জ থানায় দু’টি মামলা রয়েছে। শনিবার তাকে ঝিনাইদহ আদালতে পাঠানো হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।