ঢাকাSaturday , 28 February 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

তজুমদ্দিনে আওয়ামীলীগ কার্যালয়ে টানানো হলো দলীয় ব্যনার ও পতাকা।

দেশ চ্যানেল
February 28, 2026 12:35 pm
Link Copied!

 স্টাফ রিপোর্টার ভোলা ।।

ভোলার তজুমদ্দিনে দীর্ঘ ১৮ মাস পর উপজেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে হঠাৎ শেখ হাসিনার ও নুরুন্নবী চৌধুরী শাওনের ছবি সম্বলিত একটি ব্যানার ঝুলতে দেখা গেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারী ) ভোরে তজুমদ্দিন উপজেলার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের ছাদের সামনের দেয়ালে ব্যানারটি দেখা যায়। তবে কে বা কারা, কখন এটি টানিয়েছে—তা নিশ্চিত হওয়া যায়নি।

 

ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা শুরু হয়। পরে দুপুর একটার দিকে বিএনপির দলীয় নেতাকর্মীরা এসে ব্যানারটি নামিয়ে নেয়।

সরেজমিনে দেখা যায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সড়কমুখী অংশে ঝুলানো ব্যানারে শেখ হাসিনার ও নুরুন্নবী চৌধুরী শাওনের ছবি ছিল। অনেক পথচারী ব্যানারটির ভিডিও ধারণ করেন।

স্থানীয় দোকানদাররা জানান, কে বা কারা ব্যানারটি টানিয়েছে, সে বিষয়ে তারা কিছু জানেন না।

এক দোকানদার বলেন, ৩ নং চাঁদপুর ইউনিয়ন পরিষদের একতলা ছাদ বিশিষ্ট ভবনটি আওয়ামী লীগের কার্যালয় ছিল। গত ৫ আগস্ট বিকেলে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে ভবনটি তালা মারা রয়েছে। ধারণা করা হচ্ছে, মই ব্যবহার করে কেউ ছাদে উঠে ব্যানারটি টানাতে পারে।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান রাতের আধারে কাহারা ব্যানার লাগিয়েছে তিনি তা জানেন না। তবে কে বা কাহারা লাগিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST