আমতলীতে কেরাম খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৬-
মাসুদ রানা বাশার আমতলী প্রতিনিধি বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামে কেরাম খেলা নিয়ে তর্ক-বিতর্কের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দাদন শরীফ মাদ্রাসা সংলগ্ন জামাল রাড়ীর দোকানে কেরাম খেলা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে চোকদার ও মীরাবংশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে দুই পক্ষের অন্তত ৬ জন গুরুতর আহত হন। আহতরা হলেন,,আমির হামজা (৩৫), পিতা: আব্দুল মোটালেব,রফিক (৪০), পিতা: আব্দুল মোটালেব,আলমাস মীর (৬০), পিতা: মৃত কাসেম মীর,নাসির মীর, পিতা: মৃত রুহুল আমিন,আরাফাত (১৮), পিতা: হানিফ মীর,শামীম মীর (৩০), পিতা: মোস্তফা মীর আহতদের প্রাথমিক চিকিৎসার পর...
মাসুদ রানা বাশার আমতলী প্রতিনিধি
বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামে কেরাম খেলা নিয়ে তর্ক-বিতর্কের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দাদন শরীফ মাদ্রাসা সংলগ্ন জামাল রাড়ীর দোকানে কেরাম খেলা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে চোকদার ও মীরাবংশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে দুই পক্ষের অন্তত ৬ জন গুরুতর আহত হন।
আহতদের প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।