লাখাই উপজেলা প্রতিনিধি লাখাই উপজেলার করাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ৩০ নভেম্বর রোজ রবিবার সকালে করাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে করাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। করাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল রায় এর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউ,আর,সি (UPETC) ইনসট্রাক্টর মোঃ মাহবুব আলম,উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার প্রনয় কান্তি মালদার সহ করাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী বৃন্দ। বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন অতিথি...
লাখাই উপজেলা প্রতিনিধি
লাখাই উপজেলার করাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
৩০ নভেম্বর রোজ রবিবার সকালে করাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে করাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
করাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল রায় এর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউ,আর,সি (UPETC) ইনসট্রাক্টর মোঃ মাহবুব আলম,উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার প্রনয় কান্তি মালদার সহ করাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী বৃন্দ।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন অতিথি বৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।