ঢাকাTuesday , 3 February 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি।

দেশ চ্যানেল
February 3, 2026 2:14 pm
Link Copied!

টাঙ্গাইল জেলা প্রতিনিধি

জাতীয় বেতন কাঠামো ও বৈষম্য নিরসনের দাবিতে টাঙ্গাইলে অবস্থান কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পৌরসভা কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল পৌরসভা প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ব্যানার নিয়ে অবস্থান করেন এবং বিভিন্ন দাবি তুলে ধরেন।

ব্যানারে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় বেতন কমিশন সুপারিশকৃত বৈষম্যহীন এক দফা এক দাবি— ৯ম গ্রেড থেকে ১১তম গ্রেডে জারি থাকা জটিলতা নিরসনের দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভা কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান খান রুবেল, সাধারণ সম্পাদক শোভন ইসলাম খান অন্তু, সহসভাপতি মিজানুর রহমান এবং টাঙ্গাইল পৌরসভার যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ পৌরসভা কর্মচারী ফেডারেশন, ঢাকা বিভাগের সিনিয়র সহসভাপতি মো. শাহাদৎ হোসেন প্রমুখ।

এ ছাড়াও কর্মসূচিতে টাঙ্গাইল পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সদস্যরা অংশ নেন। তারা জানান, দীর্ঘদিন ধরে বেতন কাঠামো ও গ্রেড সংক্রান্ত বৈষম্যের কারণে তারা সমস্যার মুখোমুখি হচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ারও ইঙ্গিত দেন তারা।

অবস্থান কর্মসূচি চলাকালে পৌরসভার স্বাভাবিক কার্যক্রম আংশিকভাবে প্রভাবিত হয় বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST