মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে পানছড়ি ব্যাটালিয়ন(৩ বিজিবি) ৬ ফেব্রুয়ারী শুক্রবার সকালে খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) নির্বাচনে ভোটারদের নিরাপত্তায় ডিউটি মোতায়েন ও সার্বিক পরিস্থিতি তুলে ধরে সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে পানছড়ি ৩ বিজিবি ব্যাটালিয়ন-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম লিখিত বক্তব্যে নির্বাচনী পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য পানছড়ি ৩ বিজিবি ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষার পাশাপাশি ভোটাররা নির্ভয়ে যাতে ভোট কেন্দ্রে আসতে পারে সেদিকে নজরদারি থাকবে উল্লেখ করে বলেন, কোথাও কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে তাই ৬ প্লাটুন বিজিবি সব সময় টহলে থাকবে। তিনি বলেন, একই সঙ্গে পানছড়ির ২৫টি ওবাবুছড়ার ১টি কেন্দ্রের সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবে বিজিবি।
এ সময় ৩ বিজিবি ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েস, ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট মেজর মো. নাঈমুল মুশফিক নাঈমসহ পানছড়ির ৩ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

