ঢাকাSaturday , 28 February 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী স্ত্রী গ্রেফতার।

দেশ চ্যানেল
February 28, 2026 9:09 am
Link Copied!

স্টাফ রিপোর্টার, বগুড়া

গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৩২ কেজি গাঁজাসহ স্বামী মোঃ শওকত আলী ও স্ত্রী মোছাঃ আবেদা গ্রেফতার।

শনিবার (২৮ ফেব্রুয়ারী) দিন গত রাত আনুমানিক সাড়ে ১২ টার সময় বগুড়া সদর উপজেলার মাটিডালি বিমান মোড় এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের গোপন তথ্য ভিত্তিতে কুড়িগ্রাম নাগেশ্বরী এলাকা থেকে ঢাকাগামী নাবিল পরিবহন যাত্রীবাহী বাসে দু’জন যাত্রীবেশে বিপুল পরিমাণ গাঁজা পরিবহন করছেন।

উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশ নির্দিষ্ট স্থানে অবস্থান নিয়ে বাসে তল্লাশি চালায়। এ সময় সন্দেহভাজন দুই যাত্রীর কাছ থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেফতার করে ৩২ কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা আসামীরা হলো,  স্বামী মোঃ শওকত আলী (৩৮), পিতা মৃত তপসের আলী ও স্ত্রী মোছাঃ আবেদা বেগম (৩১), স্বামী মোঃ শওকত আলী। উভয়ের বাড়ী কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলা মৈদম মহিদাশ গ্রামে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান যে, তারা দীর্ঘদিন ধরে যাত্রীবেশে বিভিন্ন রুটে মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার অবৈধ গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত আছে।

গাঁজা ব্যবসায়ী স্বামী শওকত আলী ও স্ত্রী আবেদার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST