দুই ঘন্টা আগেও জীবিত ইটভাটা শ্রমিক….অবশেষে মৃত্যু।
জেলা প্রতিনিধি নড়াইল লোহাগড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজন ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১টার দিকে লোহাগড়া উপজেলার আড়িয়ারা গ্রামে মান্নান মোল্যার ইট ভাটায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ গাজী (৫০) খুলনা জেলার পাইকগাছা উপজেলার গড়ইখালী গ্রামের বাসিন্দা। তিনি ওই ভাটায় স্ত্রী ও এক পুত্র সন্তান নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার দুপুরে ওই ইটভাটায় কর্মরত শ্রমিক দাউদ গাজী মোটরের পানি উত্তোলনের জন্য ইলেকট্রিক সুইচ অন করলে তার শরীরে পানি থাকায় তিনি অসাবধানতা: বশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হন। অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে তিনি...
জেলা প্রতিনিধি নড়াইল
লোহাগড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজন ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১টার দিকে লোহাগড়া উপজেলার আড়িয়ারা গ্রামে মান্নান মোল্যার ইট ভাটায় এ ঘটনা ঘটে।
নিহত দাউদ গাজী (৫০) খুলনা জেলার পাইকগাছা উপজেলার গড়ইখালী গ্রামের বাসিন্দা। তিনি ওই ভাটায় স্ত্রী ও এক পুত্র সন্তান নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার দুপুরে ওই ইটভাটায় কর্মরত শ্রমিক দাউদ গাজী মোটরের পানি উত্তোলনের জন্য ইলেকট্রিক সুইচ অন করলে তার শরীরে পানি থাকায় তিনি অসাবধানতা: বশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হন। অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এঘটনায় ভাটার মালিকের সংগে যোগাযোগ করে তাকে পাওয়া যায় নাই।
এ বিষয়ে লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ইটভাটা শ্রমিক নিহতের ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।