ঢাকাThursday , 5 March 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ভালুকার জনসাধারণের সুস্বাস্থ্য ও কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতকরণে এমপির যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ।

দেশ চ্যানেল
March 5, 2026 3:19 am
Link Copied!

ভালুকা উপজেলা প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করন, পর্যাপ্ত ঔষধ সরবরাহ, সঠিক যন্ত্রপাতি নিরুপণ,দালাল মুক্ত হয়রানি মুক্ত সেবা প্রদান সহ চিকিৎসা সেবার মান উন্নয়নের লক্ষ্যে কাজ করছেন নব নির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। হাসপাতালে ঔষধ সংকট থাকার কারণে তিনি নিজস্ব অর্থায়নে চার লক্ষ টাকার ঔষধ হস্তান্তর করেন। বুধবার দুপুরে এমপির পক্ষে হাসপাতাল প্রধান কর্তৃপক্ষের নিকট ঔষধ হস্তান্তর করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গুলজার হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রোবেল, এমপির সহকারী (প্রতিনিধি) শরিফুল আলম সোহেল, সাদিকুর রহমান পাভেল, ডাক্তার, স্টাফসহ অনেকেই। এছাড়াও হাসপাতালের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার্থে তিন জন আনসার সদস্য ও দুইজন পরিচ্ছন্ন কর্মী নিয়োগ দেন এমপি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST