ঢাকাSunday , 8 March 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় আন্তর্জাতিক নারী দিবস পালিত।

দেশ চ্যানেল
March 8, 2026 12:50 pm
Link Copied!

ভালুকা উপজেলা প্রতিনিধি

“আজকের পদক্ষেপ, আগামী ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”

এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত হয়েছে।

রবিবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ। এতে সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী উদ্যোক্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা নারীর অধিকার, শিক্ষা ও কর্মক্ষেত্রে সমান সুযোগ এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST