ঢাকাMonday , 9 March 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে ৫ দিন পর আগের দামেই পাম্প থেকে তেল পাওয়ায় স্বস্তিতে বাইক চালকরা।

দেশ চ্যানেল
March 9, 2026 8:59 am
Link Copied!

মোঃ কামাল উদ্দিন
মাদারগঞ্জ প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে ৫ দিন পর পাম্প থেকে তেল পাওয়ায় স্বস্তিতে বাইক চালকরা। সোমবার সরেজমিনে দেখা যায় মাদারগঞ্জ পৌর এলাকার মধ্যে দুটি ফিলিং স্টেশন। লাবনী ফিলিং স্টেশনে তেলের গাড়ী না আসায় বন্ধ রয়েছে।  বর্তমানে জুনাইল রোড় তুহিন মৌসুমি ফিলিং স্টেশন থেকে রাত ৯ টা থেকে পুলিশের উপস্থিতিতে পূর্বের দামেই তেল বিক্রি শুরু করেছে কর্তৃপক্ষ।

এ ব্যাপারে কয়েকজন বাইক চালক জানান ৩ দিন পর আসলাম তেল নিলাম। এরপূর্বে কয়েকবার ঘুরে গেছি তেল নাই। আজকে তেল পেয়ে খুশি আমরা।
তুহিন মৌসুমি ফিলিং স্টেশনের কর্মচারী ইমরান জানান তেল আসার পর থেকে আমরা ২শ টাকা পরিমানের তেল দিচ্ছি আগের দামে তবে খোলাবাজারের কাস্টমারদের পাইকারি তেল দিচ্ছি না বন্ধ রেখেছি।

ম্যানেজার আলি জানান রোববার সন্ধার পর তেলের গাড়ী আসে তেল নামানোর পর পুলিশের উপস্থিতিতে ১১৭ টাকা লিটারে তেল বিক্রি শুরু করি একজন সর্বোচ্চ ২ লিটার তেল নিতে পারবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST