ঢাকাThursday , 12 March 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত বোনেরা: পত্নীতলায় মামার বিরুদ্ধে ভাগনেদের আম গাছ রোপণ ও উত্তেজনার সৃষ্টি।

দেশ চ্যানেল
March 12, 2026 5:59 am
Link Copied!

বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার,নওগাঁ

নওগাঁর পত্নীতলা উপজেলার পাটিচড়া ইউনিয়নের গাহন চৌধুরী পাড়ায় পৈত্রিক সম্পত্তির ভাগ নিয়ে ভাই-বোনের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চরম আকার ধারণ করেছে। অভিযোগ উঠেছে, মৃত করিম চৌধুরীর রেখে যাওয়া জমি ওয়ারিশ সূত্রে পাওনা হলেও তার দুই মেয়ে জাহানারা চৌধুরী ও ফেরদাউস চৌধুরীকে বঞ্চিত করার চেষ্টা করছেন বড় ভাই আজিজার রহমান চৌধুরী।

স্থানীয় সূত্রে জানা যায়, করিম চৌধুরীর মৃত্যুর পর তার ছেলে আজিজার রহমান চৌধুরী এবং দুই মেয়ে জাহানারা ও ফেরদাউস চৌধুরী জমির মালিক হন। মেয়েরা বিয়ের পর স্বামীর বাড়িতে চলে গেলে সেই সুযোগে আজিজার রহমান চৌধুরী সমস্ত সম্পত্তি ভোগদখল করতে থাকেন। দীর্ঘদিন ধরে বোনেরা তাদের পাওনা অংশ দাবি করলেও আজিজার রহমান তা দিতে অস্বীকৃতি জানিয়ে বিভিন্ন তালবাহানা শুরু করেন।

এ নিয়ে এলাকায় একাধিকবার গ্রাম্য সালিশ-বৈঠক হলেও আজিজার রহমান চৌধুরী তা তোয়াক্কা করেননি। উল্টো বোন ও ভাগনেদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

পূর্বের বিরোধের জের ধরে গতকাল বুধবার (১১ই মার্চ ২০২৬) বেলা ১২টা ৩০ মিনিটের দিকে জাহানারা চৌধুরীর দুই ছেলে মোঃ জাহাঙ্গীর আলম বাবু ও আলমগীর হোসেন লেলিন তাদের নানার রেখে যাওয়া জমিতে আম গাছ রোপণ করেন। তারা জানান, পাওনা হিস্যা বুঝে না পাওয়ায় এবং মামার একগুঁয়েমির প্রতিবাদে তারা পৈত্রিক জমিতে নিজেদের অধিকার প্রতিষ্ঠায় এই পদক্ষেপ নিয়েছেন।

মৌজা: গাহন, জে.এল নং ২৫৯, আর.এস খতিয়ান নং- ৯০। বিরোধপূর্ণ মোট জমির পরিমাণ ৩৭.৩০ শতাংশ, যার দাগ নম্বরসমূহ যথাক্রমে ৩১/৫৬, ১৬৩/২৬, ১৮০/৫০, ২৬২/০৭ এবং ৪৮৩/৪৬।

ভুক্তভোগী পরিবারটি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন যাতে তারা ওয়ারিশ সূত্রে প্রাপ্ত পৈত্রিক সম্পত্তি নিরাপদে বুঝে পেতে পারেন এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST