ঢাকাMonday , 16 March 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

‎হিজলায় পরিত্যক্ত টয়লেট থেকে যুবকের মরদেহ উদ্ধার।

দেশ চ্যানেল
March 16, 2026 6:00 pm
Link Copied!

মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

‎বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নে পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত টয়লেট থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ মার্চ) দুপুরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বিদ্যালয়ের পরিত্যক্ত ওই টয়লেটের পাশে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা উঁকি দিয়ে একজনের মরদেহ দেখতে পেয়ে পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করে। প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তবে পুলিশ জানিয়েছে, ওই যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হতে পারে। মরদেহে আঘাতের কোনো চিহ্ন রয়েছে কি না বা এটি হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। দিনের আলোতে এমন একটি স্থানে মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST