জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের পুলিশ লাইনসের নারী ব্যারাকে মোসাঃ নূরে জান্নাতুল ছনিয়া ( ২৬) নামের এক মহিলা পুলিশ সদস্যের আত্নহত্যার ঘটনা ঘটেছে।
পুলিশ সুত্রে জানাগেছে বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে নড়াইল পুলিশ লাইনস মাঠ প্রাঙ্গনে তার জানাজা অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, পুলিশ সদস্য মোসাঃ নূরে জান্নাতুল ছনিয়া মানিকগজ্ঞ জেলার দৌলতপুর থানার তালুতনগর গ্রামের মোঃ দুলাল মিয়ার কন্যা। পারিবারিক সূত্রের জানা গেছে, তিনি কয়েকদিন যাবত মানসিকভাবে হতাশাগ্রস্থ ছিলেন।
নড়াইলের পুলিশ সুপার মোঃ আল মামুন সিকদার বলেন, বৃহস্পতিবার মোসাঃ নূরে জান্নাতুল ছনিয়া মহিলা ব্যারাকের একটি রুমে একা ছিলেন। রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে তিনি তার ওড়না ফ্যানের সাথে পেছিয়ে ঝুলে থাকেন। সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।
ময়নাতদন্ত শেষে শুক্রবার দুপুরে নড়াইল পুলিশ লাইনস প্রাঙ্গনে তার জানাযা অনুষ্ঠিত হয়। পরে পরিবারের সদস্যরা তার মরদেহ নিয়ে নিজ বাড়ি মানিকগঞ্জের উদ্দেশ্য রওয়া হন।

