ঢাকাSunday , 22 March 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে ঈদমেলার নাগরদোলায় উপরে আটকে পড়া ২৮ দর্শনার্থীকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস।

দেশ চ্যানেল
March 22, 2026 10:53 am
Link Copied!

মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি

সারা দেশের ন্যায় পবিত্র ঈদুল ফিতরের  জামালপুরের মাদারগঞ্জে ঈদমেলার নাগরদোলায় উপরে আটকে পড়া ২৮ দর্শনার্থীকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস। শনিবার সন্ধায় মাদারগঞ্জ উপজেলার মিলনবাজার ঈদ মেলায় অংশ নেওয়া নাগরদোলায় এ ঘটনা ঘটে।  স্থানীয় সূত্রে জানা গেছে মিলন বাজারে সকাল ১০ টা থেকেই চলছিল মেলার বিভিন্ন স্টলের কার্যক্রম।

প্রথম দিকে দর্শনার্থী কম থাকলেও দুপুর থেকে বিকালের মধ্যে মেলায় অংশ নেওয়া প্রত্যেকটা দোকানের সামনে ক্রেতা সাধারণের ভিড় চোঁখে পড়ার মতো।  বিনোদন উপভোগ করতে দর্শনার্থীরা নাগরদোলা,ওয়াটার প্লে, পুতুল নাচ সহ নানান ধরনের খেলনায় মেতে উঠছে।  নাগরদোলা কর্তৃপক্ষ জানিয়েছে সকাল থেকেই নাগরদোলা ভালো চলছিল কোন সমস্যা ছিল না। হঠাৎ করে সন্ধার সময় নাগরদোলার চাকার পাশ থেকে আংশিক ভেঙে যায় এতে করে উপরে আটকে পড়ে দর্শনার্থীরা। মেলা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসের চৌকস টিম কে খবর দিলে তারা এসে উপর থেকে দর্শনার্থীদের উদ্ধার করে।  এ ব্যাপারে মাদারগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর টিম লিডার রইছ উদ্দিন জানান মিলন বাজারে ঈদ মেলায় সন্ধায় নাগরদোলা ভেঙে উপরে দর্শনার্থীরা আটকা পড়ে খবর পেয়ে টিমের সহযোগিতায় দ্রুত ঘটনাস্থলে গিয়ে ২৮ জন দর্শনার্থীকে উদ্ধার করি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST