ঢাকাTuesday , 31 March 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় দাতা জমি বিক্রি করে গ্রহিতার নামে মামলা।

দেশ চ্যানেল
March 31, 2026 7:44 am
Link Copied!

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়ন ইতনা দক্ষিনপাড়া গ্রামে দাতা জমি বিক্রয় করে তার আপন ভাইকে দিয়ে মামলা রজু করার অভিযোগ উঠেছে। এঘটনায় গ্রহিতা জমিতে ঘরবাড়ি নির্মান করতে পারছে না।

সোমবার সকালে লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার ইতনা ইউপির’ ইতনা দক্ষিনপাড়া গ্রামের জলিল শেখের ছেলে মনা মিয়া শেখ গত ২৩ জুন ২০২১ সালে কবলা মূলে একই গ্রামের সামু মোল্যার ছেলে খোরশেদ মোল্যার নিকট জমি বিক্রয় করেন যার দলিল নং-২৬৬৩ তারিখ ২৩-৬-২১। জমি বিক্রয়ের পর দাতা মনা মিয়া শেখ গ্রহিতা খোরশেদ মোল্যা কে জমির ভোগ দখল বুঝিয়ে দেন।

পরবর্তীতে মনা মিয়া শেখ তার আপন ছোট ভাই কে দিয়ে আদালতে স্বত্ব দখলের মামলা করেন। এবং ওই জমিতে ১৪৪ ধারা জারি করেছে।

এঘটনায় খোরশেদ মোল্যার স্ত্রী বলেন, টাকা দিয়ে জমি ক্রয় করেছি। কেন মনা মিয়া তার ভাই কে দিয়ে এমন কাজ করেছে। আমরা আমাদের ক্রয় করা জমি ভোগ দখল করবো। জমিদাতা মনা মিয়া কে পাওয়া না গেলে তার স্ত্রী সংগে কথা হলে তিনি বলেন আমরা জমি খোরশেদের নিকট বিক্রি করে জমি বুঝিয়ে দিয়েছি। কেন আমার দেবর মানলা করেছে আমাদের জানা নাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST