মোঃ কামাল উদ্দিন
মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ প্রায় দুই বছর পর চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা। শনিবার বেলা ১১ টায় মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আল্ট্রা সোগ্রাম রুমে একটি পুরুষ রোগী’র মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়েছে।

দীর্ঘ প্রায় দুই বছর পর এ সেবা চালু হওয়ায় মাদারগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা রোগীরা এ সুফল পাবে ফলে সেবার মান বাড়বে। এ সেবা নিতে আসা রোগীদের প্রথম দিনেই উপস্থিতি ছিল চোঁখে পড়ার মতো।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন সেবা প্রার্থীরা জানিয়েছেন আমরা দরিদ্র মানুষ সরকারি হাসপাতালে আল্ট্রাসোনো গ্রাম চালু করায় অল্প খরচে এ সেবা টা পাচ্ছি। এ ব্যাপারে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আবু রায়হান জানান আমাদের সুযোগ্য জেলা সিভিল সার্জন স্যার এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয়ের উদ্যোগে দীর্ঘ দুই বছর পর আল্ট্রাসোনোগ্রাম সেবা পুনরায় চালু করতে পেরেছি। এ সেবার মধ্য দিয়েই মাদারগঞ্জবাসী উপকৃত হবে। পেগনেন্সি প্রোফাইল সরকারি মুল্য নির্ধারন করা হয়েছে ১১০ টাকা এবং সম্পন্ন আল্ট্রা ২২০ টাকা।
এ ব্যাপারে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান আমি দায়িত্ব নেওয়ার পর থেকে চেষ্টা করতেছি মাদারগঞ্জবাসীকে ভালো সেবা দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ জেলা সিভিল সার্জন স্যারের আন্তরিক প্রচেষ্টায় আল্ট্রা-সোনোগ্রাম সেবা আজ থেকে চালু করা হলো।
এ সময় অন্যান্য মেডিকেল অফিসারবৃন্দ, স্টাফবৃন্দ এবং সেবা গ্রাহকরা উপস্থিত ছিলেন।

