ঢাকাSaturday , 11 April 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে টিফিনে পঁচা-বাশি খাবার:স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা।

দেশ চ্যানেল
April 11, 2026 9:47 am
Link Copied!

মোঃ সুমন ভূঁইয়া,বরিশাল জেলা প্রতিনিধি।

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সরবরাহকৃত টিফিনে নিম্নমানের, পচা ও বাসি খাবার দেওয়ার অভিযোগ উঠেছে। সরকারি বরাদ্দের আওতায় দেওয়া এই খাবার খেয়ে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

সরেজমিনে ও ভুক্তভোগী শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, সরকারি নিয়মানুযায়ী শিক্ষার্থীদের নিয়মিত পুষ্টিকর টিফিন সরবরাহের কথা থাকলেও বাস্তবে দেওয়া হচ্ছে অত্যন্ত নিম্নমানের ও দুর্গন্ধযুক্ত খাবার। অনেক ক্ষেত্রে বাসি ও অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুত করা এসব খাবার খেয়ে শিশুদের পেটব্যথা ও বমির মতো উপসর্গ দেখা দিচ্ছে।

ক্ষুব্ধ অভিভাবকরা জানান, সন্তানদের সুস্থতার কথা ভেবে আমরা স্কুলে পাঠাই। কিন্তু সেখানে যদি এভাবে নষ্ট ও পচা খাবার দেওয়া হয়, তবে তাদের জীবন ঝুঁকির মধ্যে পড়ে। তারা অভিযোগ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ নজরদারির অভাবেই একশ্রেণির অসাধু চক্র শিশুদের খাবারের টাকা আত্মসাৎ করে এই পচা-বাসি খাবার পরিবেশন করছে।

এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম বলেন, কয়েকটি বিদ্যালয়ে মানহীন খাবার পরিবেশনের সংবাদ আমরা পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সচেতন মহলের মতে, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য মানসম্মত খাবার নিশ্চিত করা জরুরি। এ ধরনের অবহেলা কোমলমতি শিশুদের দীর্ঘমেয়াদী স্বাস্থ্যঝুঁকিতে ফেলতে পারে। এলাকাবাসী অবিলম্বে দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা এবং নিরাপদ টিফিন নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST