ঢাকাTuesday , 14 April 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়া মৎস্য অফিসের গরু বিতরন তালিকায় অনিয়মের গন্ধে ভরপুর। 

দেশ চ্যানেল
April 14, 2026 2:57 pm
Link Copied!

জেলা প্রতিনিধি :নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলায় হতদরিদ্র জেলেদের জন্য সরকারি প্রণোদনার আওতায় গরু বিতরণ নিয়ে সৃষ্টি হয়েছে ব্যাপক ধোঁয়াশা। এর মধ্যেই বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে তথ্য মিথ্যা হলে সাংবাদিকদের বিরুদ্ধে প্রশাসন নিয়ে মামলা করার প্রস্তুতি নিবেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান। তার এমন বক্তব্যে স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের “দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন” প্রকল্পের আওতায় লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৬০ জন দরিদ্র জেলের মাঝে ৬০টি বকনা গরু ও খাদ্য সহায়তা বিতরণের কথা রয়েছে। তবে বাস্তবে এই গরু সঠিক ভাবে বিতরণ করা হয়েছে কি না, তা নিয়ে সাংবাদিকরা মাঠে নামলে নড়েচড়ে বসে লোহাগড়াবাসী।১৪ এপ্রিল সকালে এক সাক্ষাৎকারে বিএনপি নেতা মোঃ টিপু সুলতান বলেন, “গরু বিতরণ সংক্রান্ত অভিযোগ যদি ভুল প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে প্রশাসনের সহযোগিতায় মামলা করা হবে এমনটি তিনি জানান।” একইসঙ্গে তিনি বলেন, অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত।

এ ধরনের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন লোহাগড়ায় কর্মরত সাংবাদিকরা। তারা বলেন, তথ্য সংগ্রহ ও প্রকাশ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের মধ্যে তথ্য আদান-প্রদানের বিষয়ে রাজনৈতিক হস্তক্ষেপ অনাকাঙ্ক্ষিত।

স্থানীয়দের অভিযোগ, গরু বিতরণের কোনো দৃশ্যমান কার্যক্রম তারা দেখেননি। এমনকি অনেক সম্ভাব্য উপকারভোগীও দাবি করেছেন, তারা এখনো কোনো সহায়তা পাননি। এতে করে পুরো বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা ও সমালোচনা ঝড় উঠেছে।

লোহাগড়া মৎস্য কর্মকর্তা অফিস থেকে গরু বিতরনের ৬০ সদস্যের তালিকার ইতি মধ্যে থেকে কয়েকজনকে ফোন করলে তাদের মধ্যে তালিকার ২৭ নং উপকার ভোগী,কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামের মনিরুল ইসলাম বলেন.. ৯ হাজার টাকার বিনিময়ে উপজেলা মৎস অফিসার আমাকে ১টি বকনা গরু দিয়েছেন তার বাজার মূল্য হবে ১৫ থেকে ২০ হাজার টাকা।তালিকার ৯ ক্রমিক নাম্বারের উপকার ভোগী মল্লিকপুর ইউনিয়নের পাচুড়িয়া গ্রামের বাসার মল্লিকের নামের পাশে দেওয়া ০১৯২১০৬৯৭৬৩ এই ফোন নাম্বারে কল করলে বলেন, উল্লেখিত মোবাইল নাম্বারটি আমার, আমি ইসরাফিল সরদার আমার বাড়ি পার মল্লিকপুর আমি কোনো গরু পায়নি এবং বাসার মল্লিককেও আমি চিনিনা তবে আমার মোবাইল নাম্বার ব্যবহার করে যারা এত বড় দুর্নীতি করেছে আমি তাদের বিচারের দাবি জানায়।

তালিকার ৩৭ ক্রমিক নাম্বারের আরেক উপকার ভোগী দিঘলীয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের গনি মোল্লা পাশে উল্লেখিত ০১৯৮১০৫৪৫৪৩ নাম্বারে ফোন করলে ফোন কলটি রিসিভ করেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার শিরিন নামের এক ভদ্র মহিলা। তিনি বলেন নড়াইলের লোহাগড়া উপজেলা মৎস অফিস থেকে গরু বিতরনের বিষয়টি আমি জানিনা।

তালিকার ১০ ক্রমিক নাম্বারের ধলইতলা গ্রামের সূজন শেখ নামের পাশে ০১৭১০০৩৭৫৯৬ উল্লেখিত মোবাইল নাম্বারটিতে ফোন করলে উল্লেখিত মোবাইল নাম্বারটি মল্লিকপুর ইউপি সদস্য নুরুজ্জামানের। পরে ঐ ইউপি সদস্য নুরুজ্জামানের সাথে কথা হলে তিনি বলেন আমি কোনো গরু পায়নি এবং এ বিষয়ে আমি কিছুই জানিনা।

এছাড়াও ৮/৯ জন উপকার ভোগীর নামের পাশে বর্নিত মোবাইলে ফোন দিলে তাদের মধ্যে কয়েকজন বলেন আমাদেরকে টাকার বিনিময়ে গরু দেওয়া হয়েছে এবং যে বকনা গরু দিয়েছে তা একেবারেই রুগ্ন, যা ছাগলের থেকেও ছোট, ঐ বকনার বাজার মূল্যে হবে ১৫/২০ হাজার টাকা হবে বলে তাদের ধারনা।

এদিকে, এ বিষয়ে তথ্য জানতে একাধিকবার চেষ্টা করেও উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাসুম খান শুধুই ৬০ জনের তালিকা দিয়েছেন। সেই তালিকায় ও গড়মিল পরিলক্ষিত হয়েছে। ফলে প্রকল্প বাস্তবায়ন ও স্বচ্ছতা নিয়ে আরও সন্দেহ ঘনীভূত হয়েছে।

তবে জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, “২০২৫-২৬ অর্থবছরে এই প্রকল্পের আওতায় ৬০টি গরু বিতরণ করা হয়েছে।তিনি বলেন বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার বলেন কৃষি কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। সাংবাদিকদের নামে মামলার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন এটি টিপু সুলতানের ব্যক্তিগত বিষয়।

নড়াইল- আসনের এমপি আতাউর রহমান বাচ্চু বলেন দূর্নীতিবাজ সে যেই হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের সুরক্ষা ও সত্য উদঘাটনের জন্য সর্বদা আপনাদের পাশে থাকবো। কেউ যেন আপনাদের হয়রানি করতে না পারে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, সরকারি প্রণোদনার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পের তথ্য গোপন রাখা অপরাধের সামিল। দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST